Monday , 11 December 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব পালন করা হয়। ১১ ডিসেম্বর সোমবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব পালিত হয়। ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুরুতেই বেলুন উড়িয়ে ক্রীড়া ও আনন্দ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান ,সহ অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ঠাকুরগাঁও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা সহ ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

দিনাজপুরে বিভিন্ন সংগঠনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে ভুষ্মীভূত

হাবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে বোদায় তথ্যমেলা

একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট গঠনে প্রথম ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—– নৌপরিবহন প্রতিমন্ত্রী

খানসামায় নতুন রুপে শাপলা চত্বর

অরবিন্দ শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা

করোনায় দেশে এক দিনে ১০১ জনের মৃত্যু, আক্রান্ত ৪১৯২জন