Saturday , 9 December 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

মোঃ মজিবর রহমান শেখ,
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। ৯ ডিসেম্বর শনিবার দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”। শুরুতেই ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে কালেক্টরেট চত্বরে একটি মানববন্ধন পালন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমীর কালচালরাল অফিসার জাকির হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দোকানপাট খুলেছে, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অ্যালামনাই ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক দবিরুলের স্মৃতিসৌধে পরিবারের শ্রদ্ধা

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি, সক্রিয় বিএনপি, নীরবে মাঠে জামায়াত

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বোচাগঞ্জে ১৭০ কেজি ওজনের মূর্তি উদ্ধার

আরডিআরএস-এর কর্মশালা অনগ্রসর ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে

বিরলে বিএনপি’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত