Wednesday , 27 December 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বর্জনে মহিলাদলের লিফলেট বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁও জেলায় লিফলেট বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মী। ২৭ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে এগারো টায় ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন হাট বাজারে ঠাকুরগাঁও জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস ও সাধারণ সম্পাদক নাজমা পারভীনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে মহিলা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার অনুরোধ করেন। তারা এ নির্বাচন বর্জনের আহ্বান জানান। মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, অবৈধ সরকারের একতরফা নির্বাচন বর্জন করতে সাধারণ মানুষকে উজ্জীবিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছ। এই অবৈধ একতরফা নির্বাচন দেশের মানুষ মানে না। সাধারণ মানুষ এই একতরফা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাজানো, পাতানো, শেখ হাসিনার অবৈধ ডামি নির্বাচন বয়কট করে শেখ হাসিনার পতন ঘটিয়ে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেই ছাড়বো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দ্রব্য মূল বাড়ার প্রতিবাদে পীরগঞ্জে সিপিবি’র মিছিল সমাবেশ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে —হুইপ ইকবালুর রহিম

বাংলাদেশে ধর্মীয় বৈষম্য থাকার সুযোগ নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

দিনাজপুরের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মা-মলায় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ ২৫জনকে আ-টক

বোচাগঞ্জ উপজেলায় ধান ও চাল ক্রয়ের লক্ষমাত্রা অর্জিত

বোচাগঞ্জ উপজেলায় ধান ও চাল ক্রয়ের লক্ষমাত্রা অর্জিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় আগুনে পুড়েছে বসতবাড়ি গবাদি পশু

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র  নৃতাত্তি¡ক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব

দিনাজপুরে বেশি দামে চাল বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপদ মাংস উৎপাদনে ভেটেরিনারী ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা