Tuesday , 19 December 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পল্লী উন্নয়ন রোকেয়া জাতীয় পদক পাওয়ায় রনিতা বালাকে সংবর্ধনা !

মোঃ মজিবর রহমান শেখ,
পল্লী উন্নয়নে রোকেয়া পদক প্রাপ্তিতে ঠাকুরগাঁওয়ে রনিতা বালাকে সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি গত ১৮ ডিসেম্বর সোমবার সন্ধায় উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে এ সংবর্ধনা প্রদান করা হয়। উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মানব কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি বিউটি বিশ্বাস, সংস্থাটির পরিচালক রবিউল আজম, ঠাকুরগাঁও জেলা সিএসও সদস্য শাহ মোঃ নাজমুল ইসলাম। এ সময় সংস্থাটির সিএসও সদস্য, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন সহ বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধে বিশেষ অবদান রাখা রনিতা বালা তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন নারী, যিনি পল্লী উন্নয়নে রোকেয়া পদক প্রাপ্ত হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে ১৪টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু হস্তান্তর

আটোয়ারীতে ঐতিহাসিক বদর দিবস পালিত

দেশের বৃহৎ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ মাঠে ৬ লাখ মুসল্লির একসাথে নামাজ আদায়

ঈদ উপলক্ষ্যে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

বোচাগঞ্জে নৌ প্রতিমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাণীশংকৈলে নির্বিঘ্নে পশুর হাট চালালো ইজারাদার

সরকারী গাছের ডাল কাটায় খানসামায় এক ভ্যানচালককে ৭ দিনের জেল

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-১৪৪ ধারা জারি

আটোয়ারীতে ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

আটোয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন