Monday , 25 December 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নৌকা মার্কার বিশাল জনসভা ।

মোঃ মজিবর রহমান শেখ,
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজনকে জয়যুক্ত করার লক্ষ্যে নৌকা মার্কার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শবনম জাহান শীলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, যারা দলের বিপরীতে গিয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করতে চায় তারা আওয়ামী লীগের শত্রু, কারন আওয়ামী লীগে স্বতন্ত্র বলতে কোন দল নেই। বিগত কয়েক বছরে আওয়ামী লীগ সরকার যে পরিমাণ উন্নয়ন করেছেন বাংলাদেশের ইতিহাসে এ রকম উন্নয়ন কেউ করে দেখাতে পারেনি, পারবেও না। তাই এ উন্নয়ন অব্যাহত রাখতে, দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হাটে বাজারে বিক্রি হচ্ছে আগাম জাতের আমন ধান।। দাম বেশি

সভাপতি ফজলুল করিম ও সম্পাদক ফারমান আলী সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জে টাংগন নদী মৎস ব্যাবস্থাপনা উন্নয়ন

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি

পলাশবাড়ী ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে ইউপি সদস্য প্রার্থীরা

রাণীশংকৈলে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল বৃদ্ধা সায়েদার

বীরগঞ্জে সু-প্রতিবেশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১০তম বার্ষিক সাধারন সভা

দিনাজপুরে ১৩ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি আটক

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন  করায় ৩ জনকে ৭ দিনের জেল

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের জেল

ঘোড়াঘাটের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে দিনাজপুর একাডেমি চ্যাম্পিয়ন