Friday , 29 December 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও -১ আসনের স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেলেন আবার তাহমিনা আখতার মোল্লা

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও-১ আসনের স্বতন্ত্র প্রার্থীতা ফিরে পেয়েছেন আবার তাহমিনা আখতার মোল্লা। রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পান। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি শেষে তাকে সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আখতার মোল্লা বলেন, দীর্ঘ ২৪ দিন আইনি লড়াইয়ের পরে প্রার্থিতা ফিরে পেয়েছি। প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর থেকে লড়াই করছি। আমি আশাবাদী ছিলাম, শেষ পর্যন্ত আমার জয় হলো। তিনি বলেন, আমি প্রতীক হিসেবে ঈগল প্রতীক চেয়েছি। আমার বিশ্বাস ঠাকুরগাঁও- ১ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। আমি দোয়া চাই, সবাই যেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেন। প্রসঙ্গত, ৪ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এক পার্সেন্ট ভোটারের সমর্থন কম দেখানোর অভিযোগে তাহমিনার মনোনয়নপত্র বাতিল করে দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিপর্যস্ত জনজীবনে স্বস্তি পেতে বৃষ্টি প্রার্থনায় দিনাজপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য ইস্তিসখার নামাজ আদায়

রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম্বর দেয়ার নির্দেশনা

ফিলিস্তিনসহ সারা বিশ্বে নিহত মুসলিম উম্মাহ’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া

ঠাকুরগাঁওয়ে ২০ কোটি টাকা ব্যয়ে ৮টি বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

রাণীশংকৈলে ইসরাঈল হোসেনের ইন্তেকাল

বোচাগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন

পীরগঞ্জে মঞ্চ মাতালেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল

পীরগঞ্জে মাঠে গিয়ে জমি মেপে দিলেন বিচারক