Wednesday , 27 December 2023 | [bangla_date]

তেঁতুলিয়ার বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় বাংলাবান্ধায় উদ্ধার হওয়ায় পরিত্যক্ত একটি মর্টালশেল ধ্বংস করেছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার দুপুর দেড়টার দিকে বাংলাবান্ধা বিওপি ক্যাম্পের সামনে ফাকা জায়গায় সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল মর্টারশেলটি ধ্বংস করে।

বাংলাবান্ধা বিওপি কমান্ডার শফিকুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দরের জয় ট্রেডার্সের একটি পাথরের সাইটে মর্টারশেলটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে স্থানীয় এক শিশু সেটি নিয়ে খেলার সময় স্থানীয়দের খবরের প্রেক্ষিতে সেখান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

২৩ ডিসেম্বর পরিত্যক্ত মর্টার সেলটি ধ্বংস করতে পঞ্চগড় পুলিশ সুপার, ডিএসবি পঞ্চগড় জিওসি সদর দপ্তর ৬৬ পদাতিক ডিভিশন রংপুরকে চিঠি দেয়া হয়। পরবর্তীতে ৬৬ পদাতিক ডিভিশন থেকে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং বোম ডিসপোজাল বিশেষজ্ঞ টিম দ্বারা উক্ত মর্টার শেলটি পরীক্ষা নিরীক্ষা করে ধ্বংস করতে নির্দেশ দেয়া হয়।

বুধবার সকালে বিজিবি ও থানা পুলিশের সহযোগিতায় সিক্স ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের টিমের ডিসপোজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন আছিব ও এ্যামিনেশন ব্যাটালিন অফিসার ক্যাপ্টেন ফাত্তাহ’র নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট বোম ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে দুপুর ১টা ৩৫ মিনিটে সফলভাবে মর্টারশেলটি ধ্বংস করতে সক্ষম হয়। এ সময় মর্টার শেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমা ধ্বংস দেখতে এ সময় ওই এলাকার শতশত মানুষ ভিড় করে।

কমান্ডার ক্যাপ্টেন আছিব জানান, মর্টারশেলটি ৫১ মিলিমিটার প্যাকেট বোম (ইড়সন গখ ২” ঐঊ শনাক্ত করে। উক্ত মর্টারশেলটি মরিচা পড়ার কারণে এটার তৈরির বিষয়ে কোন তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বোদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও শাহরিয়ার নজিরকে বিদায় সংবর্ধনা ও ক্রেস প্রদান

দিনাজপুরে পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

করোনা মহামারীতে চিকিৎসক এবং চিকিৎসা সরঞ্জাম সংকট বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।

বিরলে সড়ক দূর্ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ী আহত

২০ জুন গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে ইউএনও’র প্রেস ব্রিফিং

হিলি রেলস্টেশনে ঝুঁকিপূর্ণ গাছ পড়ে ভবনের ক্ষতি

বীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত