Friday , 1 December 2023 | [bangla_date]

দিনাজপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করলো দূবৃত্তরা

দিনাজপুরে কমলা কান্ত রায় নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়না তদন্তের জন্য ওই বৃদ্ধের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত সন্ধার পর দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির উত্তর গোবিন্দপুর বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত কমলা কান্ত রায়(৭০) দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির উত্তর গোবিন্দপুর বানিয়াপাড়া গ্রামের মৃত দোমাসুচন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, কমলা কান্ত রায় বৃহস্পতিবার সন্ধায় উত্তর গোবিন্দপুর বাজারে চা-পান খেয়ে বাড়ী ফিরছিলেন। ফসলি মাঠের আইল ধরে বাড়ি ফিরার পথে বানিয়াপাড়া এলাকার নির্জণ ফাকাঁ এলাকায় কে বা কারা তাকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় পথচারীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন প্রাথমিক অনুসন্ধান চলছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ কোতয়ালি পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য পাঁচটি গ্রাম

বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে শিশুদের পড়াশুনায় সম্পৃক্ত করতে তাদের অভিভাবকদের খাদ্য সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধ করণ বিষয়ক মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় অটোচালক রিফাত হত্যা রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার বিষয়ে — পিবিআই’র সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঐতিহ্যবাহী নবরূপীর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত আব্দুস সামাদ-নাজমুল হক-সিফাত-ই-জাহান শিউ-এ্যাডঃ নুরুল ইসলাম পরিষদের শপথ গ্রহন

বাড়ীর উঠানের মাটি খুঁড়ে মিললো শিশুর বস্তাবন্দী লাশ

পীরগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা

বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে শুরু হয়েছে মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন