Tuesday , 5 December 2023 | [bangla_date]

দিনাজপুরে খড়বোঝাই ট্রাকে আগুন

দিনাজপুরে খড়বোঝাই ট্রাকে আগুন

.
মহাসড়কের দিনাজপুর সদরের জালিয়াপাড়া এলাকায় খড় বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে যায়।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটির খড়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার শশরা ইউপির উমর পাইল জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকচালক রবিউল সরদারসহ স্থানীয়রা জানায়, রবিবার বীরগঞ্জ উপজেলা থেকে ট্রাকে খড়বোঝাই করে ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে রওনা দেই। রাত সাড়ে ৯টায় দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ মোড়ের কাছে ঢাকা অটোর সামনে পৌঁছলে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকের ওপর আগুন ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে ট্রাকে থাকা খড়ে আগুন ধরে যায়। পরে জালিয়াপাড়া পেট্রোল পাম্পের সামনে ট্রাকটি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করে চালক ও স্থানীয়রা। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটির খড়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, দুর্বৃত্তরা চলন্ত ট্রাকের খড়ে আগুন দিয়ে পালিয়ে গেছে। খড়ের মালিক কাহারোল উপজেলার বুলিয়া বাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চিরিরবন্দরে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক পলাতক

চিরিরবন্দরে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক পলাতক

বঙ্গবন্ধু’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর প্রেসক্লাবের বিনম্্র শ্রদ্ধা

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়” সভা ।

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল মহামারিতেও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই

বেশি লাভের আশায় শীতকালীন আগাম সবজি চাষ

বীরগঞ্জ ও চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

পঞ্চম দোল উপলক্ষে বীরগঞ্জে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

১নভেম্বর থেকে মাধ্যমিকে শুরু হচ্ছে সংক্ষিপ্ত মূল্যায়ন

হাবিপ্রবিতে স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

বীরগঞ্জে কমেছে ধানের দাম, বেড়েছে কৃষকের হতাশা