Wednesday , 6 December 2023 | [bangla_date]

দিনাজপুরে গভীর রাতে টার্মিনালে দাড়িয়ে থাকা বাসে আগুন

বিএনপির ডাকা ৪৮ঘন্টার অবরোধে গভীর রাতে দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাড়িয়ে থাকা একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। বাসের ভিতরে কেউ না থাকায় প্রাণে বেঁচে গেছেন হেলপার ও গাড়ীর চালক।
শ্রমিকদের দাবী পেট্রোল বা গান পাউডার দিয়ে দুস্কৃতিকারীরা বাসে আগুন দেয়।এদিকে প্রশাসন বলছেন এটি নাশকতা বা দুস্কৃতিকারীরা ঘটিয়েছে কি না তদন্ত করলে বের হয়ে আসবে।
ওই বাসের হেলপার অমল রায় সাংবাদিকদের জানায়, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাড়িয়ে থাকা রংপুর-দিনাজপুর রুটে এইচএ প্লাস নামের গেটলক বাসটি চলাচল করে। সোমবার দিবাগত রাতে গাড়ীটি টার্মিনালে পার্কিং করে চালক ভোলানাথ দাস চলে যায়। পরে রাত দেড়টা পর্যন্ত সে নিজে গাড়িটি পরিস্কার করে। পরে টার্মিনাল এলাকায় একটি হোটেলে খেতে যায়। পরে গাড়িতে আগুনের ঘটনা ঘটে। রাত আনুমানিক ২-৩০ মিনিটে। পরে খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের ব্যবসায়ী বিপুল ৭ দিনেও সন্ধান মিলেনি

সকল দূর্যোগে শেখ হাসিনা আপনাদের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সত্য ও সুন্দরের পথে জীবনকে আলোকিত করতে হবে—হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরের বাতিলকৃত চালকলগুলোর লাইসেন্সসমুহ পুনঃবহালের অনুরোধে স্মারকলিপি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার বৃক্ষরোপন উদ্বোধন

পীরগঞ্জে শহিদী মার্চ উপলক্ষে দোয়া মাহফিল

পঞ্চগড়ে দুই সীমান্ত এলাকা দিয়ে আরও ২৬ জনকে পুশইন করেছে বিএসএফ

বীরগঞ্জে মাদকসহ নারী গ্রেপ্তার

অতিবৃষ্টিপাতে দিনাজপুরের নদীর পানিতে নিম্মাঞ্চল প্লাবিত \ আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত

হিলিতে ২ হাজার মোটরসাইকেল নিয়ে বিএনপির শোডাউন