Tuesday , 19 December 2023 | [bangla_date]

দিনাজপুরে গাঁজাসহ নারী মাদককারবারি আটক

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এবার ১৪ কেজি গাঁজাসহ সেলিনা খাতুন নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার সকালে সদর উপজেলার ৪নং উপশহর এলাকায় একটি বাড়িতে অভিযান করে ডিএনসির একটি চৌকস দল।এসময় তল্লাশি চালিয়ে সেলিনা খাতুনের সাথে থাকা স্কুল ব্যাগ ও ঐ বাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হয় গাঁজা। সেলিনা খাতুন সদর উপজেলার মৃত লাল মিয়ার মেয়ে। সেলিনা খাতুন দীর্ঘদিন ধরে শহরে গাঁজা কারবারির একটি বড় সিন্ডিকেট চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সহযোগী মজিবর রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। এ ঘটনায় আটক ও পলাতক মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শেষ হলো হাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা

রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযায় হাজারো মানুষের ঢল

শ্রমজীবীদের রেশনিং ও ন্যায়্য মূল্যের দোকান চালুর দাবীতে পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস -হুইপ ইকবালুর রহিম এমপি

চিরিরবন্দরে নামাজে সিজদারত  অবস্থায় শিক্ষকের মৃত্যু

চিরিরবন্দরে নামাজে সিজদারত অবস্থায় শিক্ষকের মৃত্যু

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে সংর্ঘের ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু, আহত-৬

বোদায় বিএনপির নেতা প্রয়াত আরেফিনের বাড়িতে গয়েশ্বর চন্দ্র রায়

বর্ষায় পানি বাড়ার সাথে খানসামায় বেড়েছে মাছ ধরার উপকরণ বিক্রি