Wednesday , 13 December 2023 | [bangla_date]

দিনাজপুরে দুটি ট্রাকে আগুন দেযার ঘটনায যুবদল নেতা আটক

দিনাজপুরের কাহারোলে পৃথক দুটি ট্রাকে আগুন ও ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনায় আনোয়ার হোসেন ইমরান নামে যুবদল নেতাকে বীরগঞ্জ থেকে রবিবার রাতে আটক করেছে পুলিশ।
আটক আনোয়ার হোসেন ইমরান (৩৪) কাহারোল উপজেলার সুন্দইল গ্রামের আলহজ্ব আবুল কাশেমের ছেলে এবং সে কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
এব্যাপারে সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, কাহারোল থানার ইনচার্জ ফারুকুল ইসলাম এবং বীরগঞ্জ থানার ইনচার্জ মজিবুর রহমানসহ অন্যান্যরা।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্থ করতে অগ্নি সন্ত্রাসসহ জনজীবনকে বিঘিœত করতে বিভিন্ন নাশকতা করে আসছিল। এরই ধারাবাহিকতায কাহারোলে দুটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অভিযোগে বিএনপি নেতা আনোয়ার হোসেন ইমরান পুলিশের বিভিন্ন অভিযানে আটক হয। এ ঘটনায জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলছে।তারা সকলেই বিএনপির সক্রিয সদস্য বলে জানান পুলিশ সুপার।
জানা গেছে, দেশজুড়ে হরতাল অবরোধ কর্মসূচি চলাকালে গত ২৭ নভেম্বর রাতে কাহারোলের মুকুন্দপুর ইউপির মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধান বোঝাই ট্রাকে এবং ৬ ডিসেম্বর দিবাগত রাতে কাহারোলের আমতলী ও মহুয়াগাও এলাকায় আরেকটি ট্রাকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্বোধন

বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে —- নিজ নির্বাচনী এলাকায় মির্জা ফখরুল

ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন চলছে

এমপিওভুক্তির দাবীতে ও ঢাকায় শিক্ষাদের কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

বীরগঞ্জে সোনালী পাটের দাম ভালো পাওয়ায় পাট চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

রানীশংকৈলে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহনে জনসচেতনতা বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার সাথে জরুরী বৈঠক শেষে বিক্ষোভকারীদের সরিয়ে নিলেন ১১ দলীয় জোট প্রার্থী সারজিস

বীরগঞ্জে ঝটিকা অভিযানে ২১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

দিনাজপুরে দূর্গা পূজাকে সামনে রেখে  সকল সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

দিনাজপুরে দূর্গা পূজাকে সামনে রেখে সকল সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ