Saturday , 9 December 2023 | [bangla_date]

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

দিনাজপুরে পৃথক স্হানে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। গেল বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক শাহিন জানান, গেল বৃহস্পতিবার মধ্যরাতে নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার এলাকায় মহা সড়কের উপর একটি দাড়িয়ে থাকা একটি পন্যবোঝাই ট্রাককে পেছনে ধাক্কায় দেয় আরেকটি ট্রাক। এতে চলন্ত ট্রাকের হেলপার নিহত হয়েছে।
নিহত হেলপার কদর আলী (৪০) ঝিনাইদহ জেলার শৌলা উপজেলার দুধসর গ্রামের বাসিন্দা।
পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তার লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় একটি ট্রাকের সাথে পাগলু ও অটোচার্জারের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ৬জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর অবস্হায় ২ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ৪জনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত হয়েছে ট্রাক চালক সুফিয়ানের অবস্হা আশংকাজনক। সে নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর গ্রামের মান্নানের ছেলে। অটোচার্জারের চালক আব্দুল জলিল বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের দুলু মোহাম্মদের ছেলে। এছাড়াও কবিরাজহাট এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে সায়েদ, এলাইগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ফরিদা, ভাবকী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে কলেজ ছাত্রী রিমু এবং কবিরাজহাট এলাকার বাসিন্দা মাহাতাবের ছেলে রাব্বি। দুর্ঘটনাস্হল পরিদর্শন করেছেন বীরগঞ্জ থানার ইনচার্জ মজিবুর রহমানসহ অন্যান্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৩ কোটি টাকা ব্যয়ে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়ক মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

রাণীশংকৈলে জিংক ধানের বীজ বিতরণ

আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া-মাহফিল

পঞ্চগড় থেকে প্রথম অনলাইনে দলীয় মনোয়নপত্র জমা দিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা

১৩ ডিসেম্বর বিরলের বহলা ট্রাজেডী দিবস হত্যা করা হয় ৩৯ জন নিরীহ মানুষকে

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজিবি দিবস উদযাপন

বীরগঞ্জে সুইচগেট ইয়াং স্টার এর উদ্যোগে খাদ্য দ্রব্য বিতরণ

সভাপতি-রানা সম্পাদক-মিলন।। পীরগঞ্জে সুজনের কমিটি গঠন

ইসলামকে প্রকৃতপক্ষে উপলব্ধি করলে কেউ জঙ্গি হতে পারে না  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর উদ্যোগে ২০তম বার্ষিক সাধারণ সভা