Wednesday , 6 December 2023 | [bangla_date]

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমানের স্মরণ সভায় বক্তারা

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমানের স্মরণ সভায় বক্তারা
প্রকৃত দেশপ্রেমিক হতে হলে মরহুম এ্যাড. আজিজুর
রহমানের রাজনৈতিক আদর্শকে ধারণ করতে হবে
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি ও তার পরিবারবর্গের আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও বৃহত্তর দিনাজপুর আওয়ামী লীগের সভাপতি মরহুম এ্যাডভোকেট আজিজুর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুম এ্যাডঃ আজিজুর রহমানের পুত্র বিশিষ্ট কথা সাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বিশিষ্ট কবি সাহিত্যিক ড. মাসুদুল হক, কবি জলিল আহমেদ, বিশিষ্ট সংগীত শিল্পী হাসান আলী শাহ্, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, বিশিষ্ট কলামিস্ট ও দৈনিক উত্তরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জিনাত রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন-উর-রশিদ ও কবি নিরঞ্জন হিরা। বক্তারা বলেন, প্রকৃত দেশপ্রেমিক হতে হলে বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাডভোকেট আজিজুর রহমানের রাজনৈতিক আদর্শকে লালন ও ধারন করতে হবে। বিশেষ করে আমাদের প্রজন্ম রাজনীতিবিদদের মরহুমের রাজনৈতিক কর্মকান্ড সমন্ধে প্রকৃত ইতিহাস জানাতে হবে। প্রধান বক্তা জাকিয়া তাবাসসুম জুঁই এমপি বলেন, আমার বাবা মরহুম আজিজুর রহমান রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলেই তাকে এতো দিন পর্যার আড়াল করে রাখা হয়েছিল। কিন্তু ইতিহাস কখনো বিলুপ্ত হয় না। আজ সময় এসেছে সাধারন মানুষ তাঁর সমন্ধে জানতে। শেষে মরহুমের রুমের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

পার্বতীপুরে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

আটোয়ারী পুলিশের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্যোগে কর্মবিরতিতে কম্পিল্ট শাটডাউনের হুঁশিয়ারি,বিপাকে রোগীরা

রাণীশংকৈলে সড়ক র্দূঘটনায় হাফেজ আরিফের মৃত্যু

বীরগঞ্জে আবাসিক এলাকা দিয়ে বালুঘাটের ট্রলি চলাচল বন্ধে গণস্বাক্ষর

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাণীশংকৈল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

ভুমিদস্যুদের কঠোর শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

বোচাগঞ্জে গুডনেইবারস্ এর উদ্যোগে পিএসএম সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বাতিলের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা