Monday , 4 December 2023 | [bangla_date]

দিনাজপুরে ভ্যান ভাড়া করে চালক হত্যা ঘটনায় আটক-২

দিনাজপুরের ঘোড়াঘাটে ভাড়া করে অটোভ্যান ছিনতাই করে চালক মেহেদুল ইসলামকে হত্যার ঘটনায় লেচু মিয়া ও ইদু মিয়া নামে ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
এর আগে গত ১৬ অক্টোবর সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের সামনে রোডে এই হত্যার ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- মোঃ লেচু মিয়া (৩৫) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং
ইদু মিয়া(২৫) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের এনতাজ মিয়া মন্ডলের ছেলে।
গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করে প্রেস ব্রিফ করে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, আটককৃতরা পরিকল্পনা করে গত ১৬ অক্টোবর ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার থেকে ভ্যান ভাড়া করে কিছু দুর যাওযার পর নির্জনে ভ্যান দাড় করিয়ে চালক মেহেদুলের হাত-মুখ বেঁধে মেরে ফেলে। এরপর ছিনতাইকৃত ভ্যানটির বিনিময়ে সহযোগীদের কিছু টাকা দিয়ে জড়িত লেচু মিযা নিজেই ভ্যানটি ব্যাবহার করে আসছিলো। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখে তাদের আটক করে এবং পলাতক আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে র্দুগাপুজা উদযাপনে প্রস্তুতি সভা

কাহারোলে বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

বীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু,সহপাঠী উদ্ধার

আমদানি অর্ধেকে নেমেছে হিলি বন্দরে, রাজস্ব ঘাটতি ১৮২ কোটি টাকা

বীরগঞ্জে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু

পীরগঞ্জে ৪জুয়ারী আটক

শাস্ত্রীয় সংগীতের পর এবার সুরের আকাশের উদ্দ্যোগে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ এর নতুন চমক “তুমি সুর-আমি কথা” অনুষ্ঠিত হবে ২রা মার্চ

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পীরগঞ্জে সম্প্রীতি মেলা

১৩ বছর পর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

বীরগঞ্জে পুলিশের চেকপোস্ট ও টহল জোরদার