Tuesday , 19 December 2023 | [bangla_date]

দিনাজপুরে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

সোমবার দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লশ্রী’র আয়োজনে পল্লী কর্ম সহায়ক (পিকেএসএফ)’র আর্থিক সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী শিশু রোগ ও সাধারণ মেডিসিনের ফ্রি বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পে ফরক্কাবাদ ইউনিয়নের দরিদ্র, অসহায় ২৭৮জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (শিশু) ডাঃ ফাতমী ওবায়দুজ জোহরা ও মেডিকেল অফিসার (মেডিসিন) ডাঃ নওশাদ আলম সিদ্দীক। ক্যাম্পে আসা রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান এবং বিনামূল্যে রোগীদের ঔষধ বিতরণ করা হয়। বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন পল্লীশ্রী’র প্রধান কার্যালয়ের ঋণ ও আয় বৃদ্ধি মূলক কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার মোস্তফা কামাল।
সম্মানীত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন তেঘরা মহেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন পরিষদের সচিব মশিয়ার রহমান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হাফিজুল ইসলাম।
ক্যাম্পটির সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন ফরক্কাবাদ ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মাহফুজা নাজনীন, স্বাস্থ্য কর্মকর্তা নাজমুন নাহার, অনুরাধা রানী রায় ও পরিদর্শকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ক্যাম্পটির উদ্বোধন করতে গিয়ে সৈয়দ মোস্তফা কামাল বলেন, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির যথেষ্ট প্রয়োজন রয়েছে। অসহায়, দরিদ্র মানুষের কল্যাণে এবং স্বাস্থ্য সেবা প্রদান করতে পল্লীশ্রী পর্যায়ক্রমে ইউনিয়নবাসীদের সেবা দিয়ে আসছে পিকেএসএফ এর সহযোগিতায়। যেকোনো রোগে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অর্গানিক প্রসাধনী পণ্য ব্যবহার নিয়ে দিনাজপুরে সেমিনার

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা  পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

বীরগঞ্জের সাজেদুরের স্বপ্ন পুরণে পাশে দাড়ালেন মানবিক পুলিশ

ধর্ষণ চেষ্টা করায় খানসামায় শ্বশুরের লিঙ্গ কাটার অভিযোগ

বোচাগঞ্জে ৩০পিছ নিষিদ্ধ টাপেনটা ডল ট্যাবলেটসহ একজনকে আ*ট*ক করেছে পু*লি*শ

তেতুলিয়ায় ২৫৮টি গাছ সস্তা দরে বিক্রি

এখনও চরিত্র বদলে চলেছে ডেল্টা, খুবই ভয়ানক এই প্রজাতি: হু প্রধান

পঞ্চগড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে নিহত ১

হুই‌সেল ব্লোয়ার হোন; কেবল নি‌জেকে নয়, চারপাশ‌কেও দুর্নী‌তিমুক্ত রাখ‌তে কাজ করুন

রাণীশংকৈলে ৫৪মন্ডপে রং-তুলির অপেক্ষায় প্রতিমূর্তি