Tuesday , 5 December 2023 | [bangla_date]

দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে খেলোয়াড় বাছাই ও ভর্তি কার্যক্রমে ক্রিকেটার, ফুটবলার, টেনিস খেলোয়াড় হতে চোখে-মুখে স্বপ্ন ওদের

তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে মানসম্মত খেলোয়াড় তৈরীর লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপি’র দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে দুইদিনব্যাপী প্রশিক্ষণার্থী ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আর ক্রিকেটার, নারী ক্রিকেটার, ফুটবলার, টেনিস খেলোয়াড় হতে চোখেমুখে স্বপ্ন নিয়ে ক্ষুদে খেলোয়াড়রা ভর্তি পরীক্ষা দিয়েছে।
রোববার দিনাজপুর বাশরহাট এলাকায় অবস্থিত বিকেএসপির এই আঞ্চলিক কেন্দ্রে ২২টি ইভেন্ট বা বিভাগে ১২০০এর অধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এই ভর্তি কার্যক্রমে আর্চারি, এ্যাথলেটিক্স, বক্সিং, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, জুডো, হকি, কারাত, শ্যুটিং, সাতার ও ডাইভিং, টেবিল টেনিস, তোয়াকোয়ানডো, টেনিস, ভলিবল, উশু, কাবাডি, স্কোয়াশ, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন বিভাগে খেলোয়াড়রা অংশগ্রহন করে। প্রথম দিনের কার্যক্রওম রংপুর বিভাগের ৮ জেলার এবং আশেপাশের জেলাগুলোর শিক্ষার্থী খেলোয়াড়রা অংশগ্রহন করে।
দিনব্যাপী ভর্তি কার্যক্রমে বিকেএসপির কর্মকর্তা, কোচ ও প্রশিক্ষকরা পুঙ্খানুপুঙ্খভাবে এবং সুচারুভাবে খেলোয়াড় বাছাই করে। দুই দিনব্যাপী এই কার্যক্রমে যারা সুযোগ পাবেন তাদেরকে অধিকতর প্রশিক্ষক ও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। এরপর তাদেরকে চূড়ান্ত করা হবে। সোমবারও এই কেন্দ্রে পরীক্ষার্থী অংশগ্রহন করবে।
ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বগুড়া থেকে আসা সুয়াইব সোবহান স্বচ্ছ বলে, আমি একজন ক্রিকেটার হতে চাই। আমার বাবার স্বপ্ন পুরন করতে চাই, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। তাই এখানে এসেছি। ভালো পারফরম্যান্স করতে পারলে এখানে ভর্তি হতে পারবো।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে আসা সাদিয়া সুলতানা শেফা বলে, আমি ফুটবল খেলতে অনেক ভালোবাসি। আমি ঢাকা, চট্টগ্রাম, খুলনাতে খেলেছি। পরিবারও আমাকে সাপোর্ট করে। এখানে এসেছি সুযোগের জন্য।
নারী ক্রিকেটার হতে চায় গাইবান্ধা থেকে আসা তাবাসসুম জাহান। সে বলে, পরিবার আমাকে সাপোর্ট করে। আমার স্বপ্ন পুরন করার জন্য আশপাশের মানুষ কি বলে সেটাতে কেয়ার করি না। আল্লাহ ভরসা, তিনি যা করবেন সেটাই। এই খেলা আমার খুব ভালো লাগে। ছেলেদের সাথে নারীরাও আমরা এগিয়ে যেতে চাই।
ঠাকুরগাও থেকে আসা মনিষা বলে, আমি টেনিস খেলতে ভালোবাসি। আমার এই খেলা ভালো লাগে। আমি যাতে করে টেনিস খেলোয়ার হতে পারি সেজন্য এখানে এসেছি।
বিকেএসপি দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক মাসুদ হাসান বলেন, বিকেএসপির যে কার্যক্রমের মধ্যে প্রথম কার্যক্রম ভর্তি কার্যক্রম। ২০২৪ সালের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ট্যালেন্ট বাছাই, ক্যাম্পসহ বিভিন্ন কার্যক্রম শেষে শিক্ষার্থী চ‚ড়ান্ত করা হয়। সবকিছুতে আমরা উন্নত হচ্ছি এবং খেলায় উন্নত করতে হবে। বিকেএসপি সেই লক্ষ্য-উদ্দেশ্য নিয়েই কাজ করছে। যারা এখানে এসেছে তাদের মধ্যে থেকে একজন হলেও ভালো খেলোয়াড় তৈরী করতে হবে। যারা বিশ্বসেরা বা বাংলাদেশকে লিড করছে তারা এইভাবেই এসেছে। আরও এটাকে ছড়িয়ে দেয়্রা জন্য তৃণমূল পর্যায়ে ট্রেনিং ও হানটিং রয়েছে। শুধুমাত্র খেলাধুলা বা লেখাপড়া করালেই হবে না। সবদিকেই পারদর্শী করতে হবে। এই কার্যক্রমে যারা অংশগ্রহন করছেন তারা অনলাইনে আবেদন করেছে। আবার যারা অনলাইনে আবেদন করতে পারেনি তাদেরকে ম্যানুয়্যালেও এই কার্যক্রমে অংশগ্রহন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের সব কেন্দ্রগুলোর মধ্যে দিনাজপুর থেকেই এই ভর্তি কার্যক্রম শুরু হলো। ঢাকায় যে ক্যাম্প হবে সেখান থেকেই কারা চ‚ড়ান্ত হলো তা জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স

সেই মনি-মুক্তার জন্মদিন পালন

পীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

পীরগঞ্জে গরু ও মহিষের ১০টি গাড়িতে করে কনের বাড়িতে গেলেন বর

রাণীশংকৈলে গমের জায়গা নিচ্ছে ভুট্টা ও সরিষা

পীরগঞ্জে ঢেউ টিন ও অনুদানের চেক বিতরণ

কাহারোলে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় দুই উপজেলার উন্নয়ন করে একটি নতুন শহরে পরিনত করতে চাই-এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদ সম্মেলনে অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি কার্যালয়ে পুলিশের হামলা, আহত ৩, আটক ২