Thursday , 7 December 2023 | [bangla_date]

দিনাজপুর ইনস্টিটিউটের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউটের প্রবীণ সদস্য ও কাহারোল উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, সহ-সভাপতি শামসুল আলম, অধ্যাপক আমিনুল হক, সহ সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম, সামসুজ্জামান চৌধুরী বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইফুর রহমান, আজীবন সদস্য সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আক্তার, নির্বাহী সদস্য আ.ন.ম গোলাম রাব্বানী, নুরুল আলম, জোবায়ের আলী জুয়েল, মরহুমের নাতী পরশ পাটোয়ারী ও পিয়াস পাটোয়ারী। দোয়া মাহফিল পরিচালনা করেন দিনাজপুর জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মুফতি আশরাফ হোসেন। স্মরণ সভায় বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার শুধু রাজনীতিবীদ ছিলেন না, ছিলেন সাধারণ মানুষের কাছে প্রিয় নেতা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে তার যথেষ্ট অবদান ছিলো। তিনি তার এলাকা কাহারোল উপজেলায় সাধারণ মানুষের কল্যাণে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ ছিলেন। ইনস্টিটিউটের যে কোনো সমস্যায় তিনি এগিয়ে আসতেন। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি যাতে তিনি জান্নাতবাসী হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলায় ছাত্রলীগের ইফতার বিতরণ

রাণীশংকৈলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রানীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে খামারিদের জন্য উন্নত জাতের গাভী পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিস্কার ও খনন সংস্কারের উদ্বোধন

লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থী ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন

বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে তারুণ্যের উৎসব উদযাপনে পিঠা উৎসব

বিষ্ণু সভাপতি : মনোজিত সম্পাদক বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাউন্সিল অনুষ্টিত