Wednesday , 27 December 2023 | [bangla_date]

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস বন্ধ

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে
পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস বন্ধ,
রোগী ও স্বজনদের পরিচালক কার্যালয় ঘেরাও
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস সেবা বন্ধ করা হয়েছে। এতে ক্ষুদ্ধ হয়ে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও করেন। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দুর্ভোগের কথা তুলে ধরেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রায় ৫০জন ডায়ালাইসিস রোগী জীবন বাঁচাতে হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামানের কার্যালয় ঘেরাও করে ডায়ালাইসিস চালুর দাবি জানান।
জানা যায়, দীর্ঘ ৪মাস ধরে ডায়ালাইসিস সেবা ঠিকমত করা হচ্ছে না। সবচেয়ে কষ্টে পড়েছেন হতদরিদ্র রোগীরা। অর্থের অভাবে তারা উপকরণ কিনতে না পারায় জীবনরক্ষায় তাদের রাস্তায় নমেছেন।
এসময় কান্নজড়িত কণ্ঠে রোগী নয়ন চক্রবর্তী ও হামিদুর রহমান জানান, ডায়ালাইসিস করতে না পারায় জীবন সংকাটাপন্ন হয়ে পড়েছে।জীবন বাঁচাতে তারা বাহির থেকে রিএজেন্ট কিনে এনে ডায়ালাইসিস করার কথা জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ-বি ফ্লুইডসহ উপকরণ না থাকায় গত ৪ মাস ধরে ডায়ালাইসিস প্রায় বন্ধ। দরপত্রের জটিলতার কারণে উপকরণ সরবরাহ না থাকায় ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না। ২২ দিন ধরে ডায়ালাইসিস ইউনিটে কোনো ফ্লুইড না থাকায় একেবারের্ই বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান সাংবাদিকদের জানান, অনুদানের তহবিল থেকে জরুরিভাবে গুরুতর কয়েকজন রোগীকে ডায়ালাইসিস সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করছি দ্রæত সময়ের মধ্যে রোগীদের সমস্যার সমাধান করা হবে।
উল্লেখ্য, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে এখন ১১০ জন রোগী রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণ চেষ্টা করায় খানসামায় শ্বশুরের লিঙ্গ কাটার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

বীরগঞ্জে হঠাৎ করেই এলপিজি গ্যাস উধাও বিপাকে পড়েছেন ভোক্তারা

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও জনসভা

ঠাকুরগাঁওয়ের আইন শৃংখলা কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ

চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ায় হিলি বন্দরে পণ্য খালাসে স্থবিরতা

ঠাকুরগাঁওয়ে প্রবাসী সংগঠনের সভাপতি –হালিম, সম্পাদক- সোহেল

শুভ বড়দিনে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে হুইপ ইকবালুর রহিম এমপির দেয়া উপহার প্রদান