Friday , 1 December 2023 | [bangla_date]

দিনাজপুর-৪ আসনে নৌকার মাঝি এ.এইচ. মাহমুদ আলীর মনোনয়ন ফরম জমা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের চতুর্থবারের মতো নৌকা মার্কার মনোনীত প্রার্থী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি মনোনয়ন ফরম জমা দেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাকিল আহমেদের হাতে দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন। এর আগে সকালে খানসামা ও চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতেও এই মনোনয়ন ফরম জমা দেওয়ার পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক হুইপ মিজানুর রহমান মানু, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল রায় ও সাধারণ সম্পাদক আঃ আলিম সরকার, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় সহ দুই উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক ও খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দীন মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় আশ্রয়ণের ঘরে আগুন, পুড়ল ১০ গবাদিপশু

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে বোচাগঞ্জ অাওয়ামীলীগের উদ্যোগে অালোচনা ও দোয়া অনুষ্ঠিত

পীরগঞ্জে আরও ৪৪৮ ভূমিহীন পাচ্ছেন ঈদ উপহার

তলাবিহীন ঝুড়ি দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে শেখ হাসিনা —-হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার জনপ্রশাসন পদক পেলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও মামুন

দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্ঠপোষকতায় শীতবস্ত্র বিতরন

বীরগঞ্জের শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৭ জন অবরুদ্ধ

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কোন ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না -হুইপ ইকবালুর রহিম