Wednesday , 20 December 2023 | [bangla_date]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত
নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জেলা
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা
দিনাজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকেলে দিনাজপুর নাট্য সমিতির হলরুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, এ্যাডভোকট জাকিয়া তাবাস্সুম জুঁই এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বজলুল হক, মোঃ আলাউদ্দীন, জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানি এজেন্ডার কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে জেলা পুলিশের শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের চুড়ান্ত খেলা

কাহারোলে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

হরিপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পীরগঞ্জে চার জুয়াড়ী আটক

ঠাকুরগাঁও বরদেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটালো দূর্বৃত্তরা

বীরগঞ্জে প্রশাসনে দায়িত্ব অবহেলায় করোনা সংক্রমন বাড়ছে

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

দিনাজপুরে অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ

হাবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত