Friday , 1 December 2023 | [bangla_date]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে নৌকার মাঝি ইকবালুর রহিম মনোনয়নপত্র জমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনের জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাকিল আহমেদ এর নিকট বুধবার মনোনয়নপত্র জমা দেন ৪র্থ বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এর আগে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন, সুজাউর রব চৌধুরী, সাবেক পৌর মেয়র শফিকুল হক ছুটু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম প্রমুখ। বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলী অর্পনের আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর তিনি জালালপুর গ্রামে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রনেতা, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক এমপি মরহুম পিতা এম. আব্দুর রহিম এর কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও মোনাজাত করেন পুত্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে ৪র্থ বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী হুইপ ইকবালুর রহিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ থানার ময়লার ভাগার হতে গু’লি উ’দ্ধার

লিবিয়ায় নৌকাডুবিতে অর্ধশত মৃত্যুর শঙ্কা, ৩৩ বাংলাদেশি উদ্ধার

শেখ হাসিনা ডাক দিলে বিএনপির মহাসমাবেশ তলানিতে পড়বে-এমপি গোপাল

ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার ২ বছরের সফলতার গল্প ও অভিজ্ঞতা

পঞ্চগড়ে কাজ শেষ হওয়ার ২০ মাসেও বিল পায়নি ঠিকাদার

বীরগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ

দিনাজপুরে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা দৈনিক ভোরের দর্পন এগিয়ে যাচ্ছে জনগনের কল্যানে

বীরগঞ্জ সরকারি কলেজের ২৫ জন গরীব মেধাবী ছাত্র- ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন