Thursday , 21 December 2023 | [bangla_date]

নৌকা মার্কার নির্বাচনী স্রোতে ভেসে যাচ্ছে অগ্নি সন্ত্রাসীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে অগ্নি সস্ত্রাস করছে স্বাধীনতা বিরোধী শক্তিরা। কিন্তু তারা জানে না, জ্বালাও-পোড়াও করে মানুষের আস্থা অর্জন করা যায় না। দেশের মানুষ এই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে প্রস্তুত রয়েছেন। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার নির্বাচনী স্রোতে ভেসে যাচ্ছে অগ্নি সন্ত্রাসীরা।
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের বুলিয়া বাজারে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হচ্ছে। এ দেশের মানুষ নৌকা ছাড়া কিছু বুঝে না। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক। তিনি বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। তারা মৌলবাদ জঙ্গিবাদ সৃষ্টি করে। আগুনে পুড়ে মানুষ হত্যা করে, গুলি করে হত্যা করে। দেশে মানুষ শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে নিরাপদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ মো. সুমন, সদস্য সৈয়দ সালাউদ্দিন দিলীপ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রভাষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসমী আক্তার, উপজেলা যুব লীগের সভাপতি শাহ মোস্তফা আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভাটি পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ট্রাক চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর দাবী জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও হয়রানীমুলক

আটোয়ারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে -ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদাম থেকে আমন চালের বস্তা বের করে সেখানে হাইব্রিড ধানের চাল রাখার অভিযোগ উঠেছে

১ মিনিট দেরি করায় মনোনয়নপত্র জমা দিতে পারলেন না প্রার্থী

কাশী দেওয়ায় ধরা খেল দিনাজপুর খাদ্য নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক পরীক্ষার্থী

বিরলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

বিরলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

রাণীশংকৈলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময়

কাহারোলে বাড়ীতে বাড়ীতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন এমপি গোপাল