Thursday , 21 December 2023 | [bangla_date]

পঞ্চগড়ে ট্রেনে নাশকতা রোধে কাজ শুরু করেছে আনসার সদস্যরা রেলস্টেশন পরিদর্শন উপ মহাপরিচালক’র

পঞ্চগড় প্রতিনিধি\ ট্রেনে নাশকতা রোধে পঞ্চগড়ে রেলস্টেশনসহ জেলার ২৬ কিলোমিটার রেললাইনে কাজ শুরু করেছেন আনসার সদস্যরা। গত ২৮ নভেম্বর থেকে ১২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পরবর্তিতে এই সংখ্যা আরও বাড়বে বলে আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে। গত বুধবার রাতে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আনসার সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর অঞ্চলের উপ মহাপরিচালক মো. রফিকুল ইসলাম। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড় এর জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. তৌহিদ উজ জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হাসানুর রহমান উপস্থিত ছিলেন। উপ মহাপরিচালক মো. রফিকুল ইসলাম আনসার সদস্যদের কাজের প্রশংসা করে বলেন, আনসার সদস্যরা সারাদেশে বিভিন্ন সরকারি স্থাপনার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। ইদানিং রেলে নাশকতা রোধেও আমাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। আপনাদের দায়িত্ব হচ্ছে পঞ্চগড় জেলার দুই উপজেলায় ২৬ কিলোমিটার রেললাইনে নাশকতা রোধে কাজ করার। সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে হবে। কোন ধরণের নাশকতার খবর পেলে তাৎক্ষনিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে। রেলে যে কোন ধরণের নাশকতা আমরা রোধ করবই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযানে ভারতীয় গরুসহ ৪জন আটক

রাণীশংকৈলে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

বোচাগঞ্জে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন বিবস পালিত ।

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সাইকেল আরোহী আলম হোসেন পরিবারের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে বিএনপির মেডিকেল ক্যাম্পে গরিব ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা

বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্যদ্রব্য,ধোলাই ও ষ্টেশনারী টেন্ডারে দরপত্র দাখিলে বাধার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের প্রতাশ্যা কৃষকের

নারীদের উন্নয়নে কাজ করে যাব –রানীশংকৈলে আনারকলি

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রেিতরাধ পক্ষ‘২২ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দিনাজপুর মহিলা পরিষদের সংবাদ সম্মেলন