Sunday , 10 December 2023 | [bangla_date]

পঞ্চগড়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা সদরের ধাক্কামারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চত্বরে বেলুন উড়িয়ে সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন পঞ্চগড় পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নুরী। পরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ধাক্কামারা ইউনিয়ন পরিবার ও পরিকল্পনা বিভাগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ধাক্কামারা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মালেকা বানুর সভাপতিত্বে পঞ্চগড় পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. খাইরুল ইসলাম, ধাক্কামারা ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা ইয়াসমিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে ধাক্কামারা ইউনিয়নে কর্মরত স্বাস্থ্যকর্মীরা স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পরিবার পরিকল্পনা গ্রহণের নানা নিয়ম পদ্ধতি আলোচনা, মাতৃত্বকালীন সময়ের বিভিন্ন সমস্যা ও সমস্যার সমাধান, নিরাপদ প্রসব বিষয়ে গুরুত্বরোপ করেন। সেই সাথে স্থানীয় নারীদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে নিয়মিত স্বাস্থ্যসেবা নিতে আহŸান জানান বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চুল কাটতে লম্বা লাইন রাণীশংকৈলে নাপিতের কদর বেড়েছে

পার্বতীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত ফায়ার সার্ভিসের নানা ইভেন্টের ডিসপ্লে প্রদর্শন

সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার এখনি সময় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগায়ের স্বামী-স্ত্রী-সন্তানের গলাকাটা লাশ আশুলিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার

বেলান নদীতে পড়ে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায়  একজনের প্রাণ গেল

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণ গেল

বীরগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা

চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জর্জিস সোহেলের শপথ গ্রহন

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের ১৭ জানুয়ারির সম্মেলন স্থগিত

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের ১৭ জানুয়ারির সম্মেলন স্থগিত