Friday , 29 December 2023 | [bangla_date]

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে ১৪টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে অধিকার বঞ্চিত বিলুপ্ত ছিটমহলের পিছিয়ে পড়া গ্রামবাসীদের গবাদিপশু পালন কর্মসূচির আওতায় ১৪টি পরিবারকে বিনামূল্যে একটি করে গরু প্রদান করা হয়েছে। জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বিলুপ্ত কাজলদিঘী ছিটমহলে এ সকল গরু হস্তান্তর করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ সকল গরু হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চিলাহাটি ইউনিয়নের কাজলদিঘী হাফিজিয়া মাদ্রাসা মাঠে উপকারভোগিদের সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শফিকুল ইসলাম, চিলাহাটি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, মির্জাপুর ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামানিক প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে  বাল্য বিবাহ প্রতিরোধে কুইজ  প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া অন্তরায়ের ভর্তির টাকা তার বাবার হাতে তুলে দিলেন ইউএনও আফছানা কাওছার

দিনাজপুরে সড়ক অবরোধ করে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

দুই প্রান্তের গ্রাম থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে, বীরগঞ্জের রায়হান ও আয়শার সাফল্যের গল্প

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতের দাপটে জর্জরিত সীমান্ত জনপদ

পীরগঞ্জে প্রয়াত আওয়ামীলীগ নেতা জুলফিকার আলমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা

এতিম অসহায়দের কম্বল দিলেন ইউএনও জিল্লুর রহমান

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের পক্ষে স্বাগত জানায়