Tuesday , 19 December 2023 | [bangla_date]

পঞ্চগড়-১ আসনে জাপার দুই প্রার্থী থাকায় কাউকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি পঞ্চগড়ের দু’টি আসনে ১২জন প্রার্থীর মধ্যে ১০ জনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি\ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি আসনে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল সোমবার জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এই প্রতীক বরাদ্দ দেন।
পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. নাঈমুজ্জামান ভুইয়া মুক্তাকে নৌকা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাটকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক, এনপিপির মশিউর রহমানকে আম, মুক্তিজোটের আব্দুল মজিদকে ছড়ি, বাংলাদেশ সুপ্রীম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশাকে একতারা ও বিএনএফের সিরাজুল ইসলামকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে জাতীয় পার্টির দুইজন প্রার্থী থাকায় কাউকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবেন বলে জানান রির্টানিং কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। দুজনেই বৈধ প্রার্থী তবে দলীয় প্রধান কারো জন্যই প্রতীক বরাদ্দের চিঠি দেননি।
পঞ্চগড়-২ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজনকে নৌকা, তৃণমূল বিএনপির আব্দুল আজিজকে সোনালী আঁশ, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপনকে লাঙ্গল এবং বাংলাদেশ সুপ্রীম পাাটির আহমদ রেজা ফারুকীকে একতারা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণে বাঁচলেন যাত্রীরা

লোড শেডিংয়ে মানা হচ্ছে না সিডিউল ঠাকুরগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ —- চাহিদার তুলনায় অর্ধেক বিদুৎ পাওয়া যাচ্ছে

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু। আগুনে পোড়া মরদেহ উদ্ধার

দিনাজপুরে মুঠোফোন চু’রির স’ন্দেহে শিশুকে মা’রধর করে বস্তা’ব’ন্দী

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

রাণীশংকৈলে নারী দিবস উদযাপন

লকডাউনের পঞ্চমদিনে গ্রেফতার ৪১৩, জরিমানা সাড়ে ১৩ লাখ

ঘোড়াঘাটে দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া এক অসহায় পরিবার

ভ্যাকসিন আবিষ্কারক মুসলিম দম্পতি

পীরগঞ্জে কোষারানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত