Tuesday , 5 December 2023 | [bangla_date]

পার্বতীপুরে ভুট্টা ক্ষেতে কীটনাশক স্প্রে করে ক্ষতিসাধন

পার্বতীপুর সংবাদদাতা \ দিনাজপুর পার্বতীপুর পল্লীতে এক দরিদ্র কৃষকের প্রায় এক একর জমিতে সৃজন করা ভুট্টা গাছে কীটনাশক স্প্রে করে ভুট্টার গাছের ক্ষতিসাধনে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি করা হয়েছে। এই ঘটনায় ওই কৃষক ন্যায় বিচার দাবী করে সংশ্লিষ্টদের নিকট আবেদন করেছে।
গতকাল সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সম্মুখে হাজির হয়ে দরিদ্র কৃষক দিনাজপুর পার্বতীপুর উপজেলার দক্ষিণ শালন্দার গ্রামের খড়কু মন্ডলের পুত্র মকছেদ আলী (৫৫) কান্না জড়িত কষ্ঠে সাংবাদিকদের তার ভুট্টার ফসলে কীটনাশক স্প্রে করে ক্ষতি সাধনে ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি একজন দরিদ্র কৃষক। অন্যের জমি বর্গা বা আধি নিয়ে বিভিন্ন ফসল চাষাবাদ করি। বেশ কয়েকবছর থেকে আমি দিনাজপুর শহর বসবাসরত কেবিএম কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক হাসানুজ্জমানের ওই উপজেলার শালন্দার গ্রামের পৈতৃক এক একর ২ শতক সম্পত্তি আধি নিয়ে ভুট্টা চাষ করি। গত ২৭ নভেম্বর রাতে যে কোন সময় ওই ভুট্টার জমিতে দৃবুর্ত্তরা শত্রæতা বসত কীটনাশক স্প্রে করে। পরের দিন সকালে গিয়ে আমি দেখতে পাই ভুট্টা জমির সব গাছ লাল হয়ে গেছে। জমিতে কীটনাশকের গন্ধ দৃশ্যমান পাওয়া যাচ্ছে। আমি গত কয়েক দিন অনেক চেষ্টা করে গাছ গুলো বাচাঁতে পারিনি। বিষয়টি পার্বতীপুর থানায় অবগত করেছি। কিন্তু দরিদ্র মানুষ আমার কথার কোন গুরত্ব নেই। উপজেলা কৃষি অফিসে জানিয়েছি। এখন আপনাদেরকে বিষয়টি সরজমিনে গিয়ে দেখার জন্য আবেদন রাখলাম।আমি ন্যায় বিচারের প্রত্যাশায় আপনাদের লিখনীর মাধ্যমে সত্য ঘটনা প্রকাশ করার অনুরোধ করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সৈয়দপুর

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

চিরিরবন্দরে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শহীদ মিনার কী শিশুরা জানে না !

ঠাকুরগায়ে ৫২ হাজার তালগাছ রোপণ করেছেন খোরশেদ আলী

দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠানের উদ্যোগে শিশু-কিশোর নাট্যৎসবে “কালো ছায়া” “দুষ্টু বাঘ” ও “ইভটিজিং” শিশু নাটক মঞ্চস্থ

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল  রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

বীরগঞ্জে মোটর সাইকেল ছিনতাইকারীর গডফাদার গ্রেফতার