Saturday , 16 December 2023 | [bangla_date]

পীরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পেইন

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ “এসো করি রক্ত দান হাসবে রোগী ,বাঁচবে প্রাণ “এই স্লোগান কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন (প্রকৃত পেন্সিল ব্লাড ডোনেশন) এর আয়োজনে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্ত দানে উৎসাহিত করন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালনা কমিটির সদস্য তারেক হাসান,আশিক, হৃদয়, সেচ্ছাসেবক রাবু,নয়ন, কাউসার,জুই ইমতিয়াজ,আল আমিন, শাহীন প্রমুখ।

স্বেচ্ছাসেবকরা বলেন, অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। মহান বিজয় দিবসে উপজেলা প্রসাশনের আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে মানুষ জন আসে তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ফ্রী কার্যক্রম হাতে নেওয়া হয়।

মূলত আমাদের কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়। আমরা ইতিমধ্যে প্রায় দুই শতাধিক রোগী কে রক্ত দান করতে পেরেছি। রক্ত দানে তরুণ সমাজ কে উদ্বুদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে দেশের ১শ’টি সেতু উদ্ধোধন করেছেন যা স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে কোন সরকার করতে পারে নাই —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন !

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ‘ভুল্লী’ পাওয়াতে এলাকাবাসী আনন্দিত

দিনাজপুরের সাংবাদিক হুমায়ুন কবীর আর নেই

রাণীশংকৈলে একই রাতে ৭ দোকানে চুরি

আটোয়ারীতে এনজিও এমকেপি’র আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে চড়ম দূর্ভোগ পোহাচ্ছে তেঁতুলিয়ার মানুষ

সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী’র শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময়

বীরগঞ্জের আদিবাসী মিলন মেলায় জীবন সঙ্গীর খোঁজে তরুন-তরুনীরা