Monday , 25 December 2023 | [bangla_date]

পীরগঞ্জ উপজেলার হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম,অষ্টম শ্রেণীর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

মো: মোস্তাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি): পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়ন করনাই বাজার সংলগ্ন হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) স্কুল বন্ধের সময় কোমলমতি শিশুদের পড়াশোনা অব্যাহত রাখার লক্ষে প্রতিবছরের ন্যায় শিক্ষার্থীদের মেধা যাচাই করার ধারাবাহিকতায় বিভিন্ন স্কুলের অংশগ্রহণে মনোরম পরিবেশে পঞ্চম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

জানা যায়, পীরগঞ্জ উপজেলার ভারত বাংলাদেশের সীমান্ত পর্যায় হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলটি শিশুর শারীরিক মানসিক ও সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে সময় উপযোগী বিভিন্ন পরিকল্পনা করে থাকে। তাই বেশ ক’বছর ধরেই সকল দিবস উৎযাপনসহ শনিবার সরকারি বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত মোট এক ঘন্টার শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, সভাপতি গোলাম আজম, অভিভাবক আজিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মাহবুব আলম, ছলেমান আলী, তোজাম্মেল হক এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালক মো: নাইমুল হক, সহকারী শিক্ষক, মো: শহিদুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, হীরন মালাকার, সন্তোষ কুমার, মো: মোকলেসুর রহমান, মো: আব্দুর রাহিম, আক্তারা খাতুন, সাবেদা খাতুন, দিলরুবা খাতুন সকল শিক্ষার্থীসহ বিভিন্ন স্থান হতে আগত অভিভাবকবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপির বিভাগীয় পদযাত্রা সফল করতে দিনাজপুরে জরুরী সভা

ফুুলবাড়ীতে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সভা

বালিয়াডাঙ্গীতে ব্যতিক্রম মা দিবস পালন মায়ের পা ধুয়ে সম্মান জানালো স্কুলের ছাত্রছাত্রীরা

চীনে উইঘর মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা ও অত্যাচারের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও মিছিল

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নবাবগঞ্জে আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলায় দুইজন আসামি গ্রেফতার

ডলি সায়ন্তনী ও জাহিন খানের কণ্ঠে ‘রূপ ললনা’

দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

আটোয়ারীতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা

গঙ্গা নদীতে ভেসে এলো ৪০/৪৫টা মৃতদেহ।