Friday , 29 December 2023 | [bangla_date]

ফিলিং স্টেশনে তেলের রিজার্ভ ট্যাংকে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

বিরামপুর প্রতিনিধি \ দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশনের তেলের রিজার্ভ ট্যাংকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি বলে দাবি শারমিন ফিলিং স্টেশনের মালিকের।
বুধবার বিকেল ৪টায় দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের বিরামপুরের রেলগুমটি সংলগ্ন শারমিন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ওই পাম্পের কর্মচারী মঞ্জুরুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে তেলভর্তি একটি লরি থেকে তেল খালাসের কাজ করছিলাম। হঠাৎ সেখানে আগুন ধরে যায়। কীভাবে ধরেছে বুঝতে পারিনি।
ফিলিং স্টেশনের কর্মচারীদের বরাত দিয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের কমান্ডার হিসি কান্ত রায় জানান, দুপুরে বিরামপুর রেলগেট এলাকায় শারমিন ফিলিং ষ্টেশনে তেলের ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় একঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
ফিলিং স্টেশন মালিক সাজ্জাদ হোসেন বলেন, একেকটি ট্যাংকে ৯ হাজার করে তিনটিতে ২৭ হাজার লিটার তেল ছিল। এতে আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কীভাবে আগুনের সূত্রপাত এবং এটি নাশকতা কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।
জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা সিসি ক্যামেরা পর্যালোচনা করে দেখা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাওয়ের হরিপুরে পানিতে ডু’বে ২ শিশুর মৃ’ত্যু

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

কৃষক পর্যায়ে আমন ধান সংগ্রহ শুরু করলো প্রাণ

জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারন সম্পাদক মিতা’র আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত

বীরগঞ্জে ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের বৃক্ষ রোপন কর্মসূচী

যক্ষারোগ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

পীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সলেমানের ব্যাটারি বিহীন ভ্রাম্যমান সোলার

তেঁতুলিয়ায় বোমা মেশিন (খনন যন্ত্র) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছেই

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় দেড় কেজি গাজা সহ একজন মাদকব্যবসায়ী আটক