Sunday , 31 December 2023 | [bangla_date]

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ হয়েছে। পাশাপাশি ওই ফেইজ থেকে গতকাল শনিবার যন্ত্রপাতি বের করার কাজ এবং নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়েছে।
নতুন ১২০৯ নম্বর ফেইজে ৩০ ডিসেম্বর থেকে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু এবং আগামী মার্চ মাসের মাঝামাঝি আবারও কয়লা উত্তোলন শুরু করা যাবে বলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের এমডি জানান।
খনি কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১২অক্টোবর থেকে ১৪১২ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেইজ থেকে ২ লাখ ২০হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু খনি কর্তৃপক্ষের প্রচেষ্টায় ৫০হাজার মেট্রিক টন কয়লা বেশি উত্তোলন করা সম্ভব হয়েছে। ওই ফেইজে কয়লার মজুদ শেষ হয়ে যায়। ফলে শুক্রবার বিকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।
এব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার জানান, নতুন ১২০৯ নম্বর ফেইজে ৩০ ডিসেম্বর থেকে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। ২০২৪সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়লা উত্তোলন শুরুর আশা করা হচ্ছে। নতুন এ ফেইজে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।
তিনি আরও জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহের জন্য কোল্ড ইয়ার্ডে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। যা দিয়ে আগামী তিনমাস তাপবিদ্যুৎ কেন্দ্রটি সচল থাকবে।বড়পুকুরিয়া কয়লা খনিতে গড়ে প্রতিদিন ৩-৪ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন : সভাপতি দাউদ, সম্পাদক বাবু

ফুলবাড়ীতে বাছুরের একটাই চোখ, নাকও নেই

দিনাজপুরে সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন

কঠোর লকডাউন অমান্য করায় পীরগঞ্জে ১২ জনকে জরিমানা

পঞ্চগড়ে সরকারি হাসপাতালে চিকিৎসক পদায়নের দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের কৃতি নারী খেলোয়াড় জাকিয়া আফরোজ মৌ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ।। খবর রাখেনি কেউ !

চিরিরবন্দরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভা

কাহারোলে এখন চাষীরা আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার -মনোরঞ্জনশীল গোপাল এমপি