Friday , 29 December 2023 | [bangla_date]

বিরলে ট্রাক চাপায় একজন নিহত ও আহত একজন

বিরলে ট্রাক চাপায় একজন নিহত  ও আহত একজন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর সেতাবগঞ্জ আঞ্চলিক সড়কের বিরল উপজেলার ধুকুরঝারি পিপল্লা এলাকায় ট্রাক এর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহত ওই ব্যক্তি বিরল উপজেলার ৫নং ইউনিয়নের দরবার পুর গ্রামের নুর ইসলাম অরফে নোনতার পুত্র লায়েক (২৬)। আহত ধামইড় ইউনিয়নের খৈলতৈড় গ্রামের গাঠু চন্দ্র রায়ের পুত্র কালু চন্দ্র রায় (৩৬)।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ধুকুরঝারি থেকে তারা দুইজন মোটরসাইকেল যোগে দরবার পুর গ্রামে নিজ বাসায় যাওয়ার পথে সড়কের পিপুল্লা নামক স্থানে (পল্লী বিদ্যুতের সাব ষ্টেশন অফিস সংলগ্ন) অপরদিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়।
এ সময় ঘটনাস্থলে লায়েকের মৃত্যু হয়। আহত কালুকে গুরুত্বর অবস্থায় দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহতের লাশ উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহ গোলাম মাওলা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তির কাজের উদ্বোধন

করোনায় একদিনে আরও ১৭৮ জনের মৃত্যু

গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে রাণীশংকৈলে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে স্কুল সভাপতির বিরুদ্ধে টাকা আত্নসাৎতের অভিযোগে সংবাদ সম্মেলন

খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সেতাবগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টী পরিবারে প্রানিসম্পদের উদ্যগে বকনা বিতরন

রাণীশংকৈলে ৭ই মার্চ উদযাপন।

বীরগঞ্জ ঢেপায় নৌকা যোগে নদীতে পারা-পারের একমাত্র মাধ্যম এখন শুধুই স্মৃতি