Saturday , 23 December 2023 | [bangla_date]

বিরামপুরে বাড়ি ফেরার পথেই প্রাণ গেলো শিক্ষক তারেকের

বিরামপুরে বাড়ি ফেরার পথেই প্রাণ  গেলো শিক্ষক তারেকের

বিরামপুর প্রতিনিধি\ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে বাড়ি ফেরার পথেই ট্রাকচাপায় তারেকুজ্জামান চৌধুরী নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেকুজ্জামান চৌধুরী (৩৬) বিরামপুর পৌর শহরের টিএন্ডটিপাড়া মহল্লার মৃত তাজুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি বেসরকারি একটি স্কুলে শিক্ষকতা করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা শেষে বাড়ি ফিরছিলেন তারেক। পথে পৌর শহরের জনতা ব্যাংক এলাকায় পৌঁছালে একটি পাথর বোঝায় ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তারেকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় তারেক নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস পালিত

রাণীশংকৈলে কৃষি যন্ত্রপাতি বিতরণ

খানসামায় বিদ্যালয়ের জমি দখল করে প্রধান শিক্ষক বাড়ি নির্মাণ করার অভিযোগে সাময়িক বরখাস্ত

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে কম্পিউটার বাজার সেল সেন্টারের উদ্বোধন

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় বিজয়ী আক্কাস আলী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী স্বাস্থ্যকমপ্লেক্সে বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগের অভিযোগ উঠেছে

নির্মাণ মিন্ত্রী শ্রমিক ইউনিয়নের অবৈধ কমিটি বাতিল ও দ্রæত নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান