Wednesday , 20 December 2023 | [bangla_date]

বীরগঞ্জের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত ও ক্লান্ত বানর

বীরগঞ্জ প্রতিনিধি \ বন-জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে দিনাজপুরের বীরগঞ্জের গ্রামাঞ্চলের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানর। কেউ দেখে ভয় পাচ্ছে আবার অনেক ছেলেরা তাদের দেখে ঢিল মারার কারণে বানরটি পালিয়ে যাচ্ছে। এভাবে সে এক এলাকা থেকে অন্য এলাকা ছুটাছুটি করছে। কোথাও নির্দিস্টভাবে থাকছে না। বাড়ির বাঁশঝাড়, টিনের চাল, ঘরের উঠানে, লোকালয়ের বিভিন্ন বাসা বাড়িতে ও গাছের ডালে দৌড়াদৌড়ি দেখে গ্রামবাসীরা অনেকেই ক্ষুধার্ত বানরটিকে খাবার দিচ্ছে এবং সে খাবার ভয়ে ভয়ে নিয়ে খাচ্ছে। বানরটিকে দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন। তবে বানরটিকে দেখে অনেকে বলছেন, সে ক্ষুধার্ত, ক্লান্ত। এই বন্যপ্রাণীকে রক্ষা করতে বনবিভাগের এগিয়ে আসা উচিত বলে বললেন স্থানীয়রা।
মঙ্গলবার দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছাড়গ্রামের মোজাম্মেল হক এর বাড়ির বাঁশঝাড়ের পাশে এই বানরের দেখা মিলে।
এলাকাবাসীরা জানায়, আমাদের গ্রমে হঠাৎ এই বানর দেখে সকলে অবাক হয়েছি। তবে ধারণা করছি বানরটি তাদের দল থেকে আলাদা হয়ে পড়েছে এবং খাবারের খোঁজে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরছে। গ্রামবাসীরা অনেকে বানরটিকে খাবারও দিচ্ছেন
ওই গ্রামের রবিউল ইসলাম বলেন, গ্রামে বানরটিকে প্রথমে কিছু লোকজন দেখতে পায় তবে বানরটির কেউ যেন ক্ষতি করতে না পারে এ বিষয়ে আমিসহ এলাকার মানুষ সজাগ করি।
বীরগঞ্জের ফরহাদ হোসেনসহ স্থানীয়রা জানায়, বানর দেখে কিছু কৌতুহলী মানুষ আনন্দ পেলেও, অনেকে আবার ভয় পেয়ে থাকেন। কেউ হামলার আশংকায় তাদেরকে তাড়া করেন। তাড়া খেয়ে পাড়া থেকে পাড়ায় ছুটে চলা বানর ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়ে। এই বানর পাশে সিংড়া ফরেস্টে চলে যায় আবার লোকালয়ে আসে। তবে তাদের পুনর্বাসনে সরকারী-বেসরকারীভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। কারণ সকল বন্য প্রাণীকে রক্ষা করতে হবে। তা না হলে আমাদের পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ খেকী ডাঙ্গায় বঙ্গবন্ধুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে কৃষি, সিএসই অনুষদ এবং সাংবাদিক সমিতি ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মত বিনিময়

দিনাজপুরে আইডিয়াল একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিরামপুরে প্রিমিযার ক্রিকেট লীগ (বিপিএল)-২৩ সিজন-৭এর উদ্বোধন

পীরগঞ্জে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে-এমপি গোপাল

সংবাদ সম্মেলনে অভিযোগ পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের গাছ কাটার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

২৬০০ পাট চাষী বিনামূল্যে পেলেন বীজ ও সার

কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির নব নির্বাচিত কমিটির শপথগ্রহণ