Monday , 18 December 2023 | [bangla_date]

বীরগঞ্জে আমাদের ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে একটি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
রবিবার (১৮ ডিসেম্বর -২০২৩) পৌরশহরের পোস্ট অফিস সংলগ্ন এলাকার ‘আমাদের ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে’কে এই জরিমানা করা হয়।
ক্লিনিকের কাগজপত্র সঠিক না থাকায় ও ক্লিনিকের প্যাথলজিক্যাল মান সঠিক না থাকায়, লাইসেন্স নবায়ন না থাকা, আবাসিক ডাক্তার না থাকা, ডিপ্লোমা নার্স না থাকা, অপারেশন থিয়েটার অপরিষ্কার, ডাক্তারের ব্যবস্থাপত্র ব্যতীত ভর্তিকৃত রোগীর চিকিৎসা দেওয়ায় এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত৷ জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজা কুমার বিশ্বাস।

নিয়মিত মনিটরিং এবং অব্যাহত অভিযানের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আমাদের ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার কে ৫০ হাজার জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহসিন আলী,বীরগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর এনামুল হোসেন , পুলিশ সদস্য , স্হানীয় সাংবাদিক এবং অন্যান্যরা।’

এব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন,সেইসব অপরাধের কারণে আমাদের ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষকেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এটি নিয়মিত রুটিন ওয়ার্কের অংশ এবং অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে ইউএনওর বিদায় ও এসিল্যান্ডের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

বীরগঞ্জে সুঁই-সুতার কারুকাজে ভাগ্য বদলেছে নারীদের

গাইনী চিকিৎসকদের মুক্তির দাবীতে দিনাজপুরে চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, দিনাজপুরের উদ্যোগে ’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের কয়েক স্থানে ঈদুল আজহার নামায আদায়

কৃষকদের সাশ্রয়ে সোলার ইরিগেশনকে দেশে ছড়িয়ে দিলে বিপ্লব ঘটানো সম্ভব- ড.তৌফিক-ই ইলাহী চৌধুরী

ফুলবাড়ীতে বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের অভিযান, বেশি দামে আলু বেচলে কঠোর ব্যবস্থা

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা

দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনের দুই মামলায় জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ !