Thursday , 14 December 2023 | [bangla_date]

বীরগঞ্জে বিজয়ের মাসে জাতীয় পতাকা ফেরি করে বিক্রেতাদের ব্যবসা মন্দ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। বিজয়ের মাসে লাল-সবুজের পতাকা দেশের সর্বত্র উড়তে দেখি আর তখন লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্বা ভালোবাসায় মন ওভরে ওঠে। বিজয়ের চেতনায় এ মাসে শুরু থেকেই জাতীয় পতাকার ব্যবহার বেড়ে যায় । ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি চুড়ান্ত রুপ ধারন করে।

স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস আদালত, বাড়ির ছাদে, বারান্দায়, মোটর সাইকেল, ভ্যান গাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহনে লাল-সবুজের পতাকা পত পত করে উড়তে থাকে। সেই পতাকা ফেরি করে বিক্রি ঘটনা বিজয়ের মাস ডিসেম্বর খুব বেশী চোখে পড়ে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও বীরগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে, বীরগঞ্জ প্রেসক্লাব ও থানা মার্কেটের সামনে, বিজয় চত্বর, সরকারি কলেজের সামনে ও তাজমহল মোড়সহ বিভিন্ন মোড়ে জাতীয় পতাকা ও মাথার ব্যান্ডেজসহ নানা ধরনের উপকরণ উপজেলা শহরে ঘুরে ঘুরে বিক্রি করছেন তারা।
বিজয়ের মাসে বাংলাদেশেরর গৌরবের লাল সবুজের পতাকা বিক্রির জন্য দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌর শহরের ঘুরে বেড়াচ্ছেন ফরিদপুর জেলার শেখ ফায়জুরসহ ৭/৮ সদস্যের একটিদল।

ঢাকা কেরানীগঞ্জ থেকে আসা সুবাহান মিয়ার ছেলে জুনায়েদ হোসেন বলেন, বিজয়ের মাস আসলে আমাদের গ্রামের অধিকাংশ লোক জাতীয় পতাকা তৈরী করে বিভিন্ন জেলা শহর ও উপজেলা শহরে চলে আসি। গতবছর বিজয়ের মাসের এ ১৬ দিনে জাতীয় পতাকা বিক্রি করে খরচ বাদ দিয়ে আমরা লাভ হয় বিশ থেকে ত্রিশ হাজার টাকা। কিন্তু এবছর ব্যবসা মন্দ দেখা দিয়েছে। লাল-সবুজের পতাক বিক্রি হলে অন্যান্য পণ্য সামগ্রী তেমন বিক্রি নেই। যে রোজকার হচ্ছে তা দিয়ে জীবিকা নির্বাহ করা কষ্টের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও মানববন্ধন

হরিপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দিনাজপুরে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে

শিশুদের নিয়ে ফল উৎসব ও ক্রিড়া প্রতিযোগিতা করল বীরগঞ্জ শুভসংঘ

বাল্যবিবাহকে ‘না’ জানালো নশিপুর হাই স্কুল এন্ড কলেজের ৭ শতাধিক শিক্ষার্থী

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

হরিপুরে সাংবাদিক পুত্রকে ছুরিকাঘাত ২ সন্ত্রাসী গ্রেফতার

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স

পীরগঞ্জে আদিবাসীদের মাঝে বিনামুল্যে গরু বিতরণ