Friday , 29 December 2023 | [bangla_date]

বীরগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভুয়া ডিবি পুলিশ প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে কাজে ব্যবহৃত ২টি পালসার মোটরসাইকেল , ডলার -৮টি, হ্যান্ডকাপ-২ ও নগদ ১০ হাজার উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন এর দিক নির্দেশনা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৫ টার দিকে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে এসআই আনোয়ার ইসলাম ও এএসআই সিরাজুল আওলাদ সুমনসহ চৌকশ পুলিশের টিম উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর বাজারের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভূয়া ডিবি পুলিশ ও ডলার প্রতারণা চক্রের দুইজন সদস্যকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- মুরারীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৭) ও মৃত: আনিস মিয়ার ছেলে মো: শহিদুল ইসলাম (৪০)।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায়
পৌঁছালে কয়েকজন লোক তার পথরোধ করে ঘটনার সত্যতা নিশ্চিত হই। এপর আটক করে দেহ তল্লাশি করে তাদের নিকট ডলার, হ্যান্ডকাপ ও নগদ অর্থ ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই দুইজন ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
তারা উপজেলার সহ বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে কৌশলে ডলার প্রতারণা করতো। আসামিদের বিরুদ্ধে বীরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এব্যাপারে বীরগঞ্জ থানায় একটি মামলার দায়ের করা হয়েছে। যাহার মামলা নং -২৩,তারিখ ২৯/১২/২০২৩ইং। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ইউসিবি‘র উদ্যোগে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য রাজুকে হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

রাণীশংকৈলে আগাছা নাশাক বিষ প্রয়োগ করে কৃষকের ফসল নষ্ট

পঞ্চগড় জেলা ই্টভাটা মালিক সমিতির কমিটি গঠন আজাহার সভাপতি ও হাফিজুল সাধারণ সম্পাদক নির্বাচিত

বীরগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন

বীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় সহায়তার প্রবক্তা শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

‘ইয়াসমীন ট্রাজেডীর ২৭ বছর পূর্তি ও সামু, কাদের, সিরাজসহ নিহতদের স্মরণে আয়োজিত ‘স্মরণ সভা’

দিনাজপুরে সাবেক সেটেলমেন্ট  অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুরে সাবেক সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা