Wednesday , 27 December 2023 | [bangla_date]

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন,মূল তালিকা প্রদর্শন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে চার প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ১৭ হজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর -২০২৩) দুপুর ১২টার দিকে সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে,উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাট বাজার ও কৃষ্ণপুর বটতলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম বাজার তদারকি অভিযানে
লাটের হাট বাজারে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করায় রাজা হোটেল কে ৫ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে সংশ্লিষ্ট আইনের ৪৩ ধারা মোতাবেক ৩ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মামুন ট্রেডার্সকে ৩৮ ধারা মোতাবেক ৪ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পন্য বা ঔষধ বিক্রয়ের দায়ে কৃষ্ণপুর বটতলী বাজারে মায়ের দোয়া ট্রেডার্সকে আইনের ৫১ ধারা মোতাবেক ৫ হাজার টাকা সহ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে জরিমানা সহ মেয়াদ উত্তীর্ণ পণ্য ও পচা বাসি খাবার জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানকালে বীরগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,ফরিদ বিন ইসলাম,এসআইটি সামিউল ইসলাম এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিবিসি সাক্ষাৎকার দেখেও শেষ রক্ষা হলোনা প্রশান্ত বসাক’র

পীরগঞ্জে হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর পাল্টাপুর ইউনিয়ন শাখার আলোচনা সভা ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত

কাহারোলে ১১জন ডাকাত গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যৌতুকের দাবীতে স্বামী কতৃক নির্যাতনের ঘটনায় স্ত্রী আদালতে মামলা দায়ের

বোদায় সাংস্কৃতিক পরিষদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

তারুণ্যের উৎসবে গ্রামীণ খেলাধুলা ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

কালীপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে ৬ প্যাকেট মিষ্টি দিলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে ৭০ বছরের বৃদ্ধকে মারপিটের অভিযোগ

হরিপুরে “ঠাকুরগাঁও প্রবাসী কল‍্যান সংগঠনের” পক্ষ