Saturday , 16 December 2023 | [bangla_date]

বীরগঞ্জে ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: চার্জা ভ্যানের সংযোগ বিছিন্ন করতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল ইসলাম (২৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

রেজাউল ইসলাম উপজেলার সুজালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মানকিরায় গ্রামের ভ্যান চালক আব্দুর রহিমের ছেলে।
শনিবার (১৬ ডিসেম্বর -২০২৩) দুপুরে চার্জার ভ্যানে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাবার সাথে কৃষি কাজ করতে যান রেজাউল ইসলাম। কাজ সেরে বাড়িতে ফিরে এসে সংযোগ বিছিন্ন করার সময় বিদ্যুৎস্পষ্টের ঘটনা ঘটে।

সুজালপুর ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড সদস্য শ্যামল চন্দ্র রায় জানান, রেজাউল ও তার বাবা আব্দুর রহিম দীর্ঘদিন ধরে চার্জার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। শনিবার বিকেল ৫টার দিকে ভ্যানের সংযোগ বিছিন্ন করতে গিয়ে তার মৃত্যুর খবর তার পরিবারের শুনতে পায়। বিষয়টি ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম কে অবগত করেছি। রেজাউল ইসলাম মা পারুল বেগম জানান, বিকেলে ভ্যানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে আহত হলে সিরাজ এর ছেলে আব্দুর রহিমের ভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ছেলে মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন, ‘রেজাউল ইসলামের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এব্যাপারে বীরগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এঘটনায় মৃতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অতি দরিদ্র পরিবারের বস্ত্র বিতরণ

বীরগঞ্জে ট্রাক ও অটোচার্জার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

দিনাজপুরে ঐতিহ্যবাহী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতালে ভবনের ৭তলার ছাদ ঢালাই সম্পন্ন

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার  অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বালিয়াডাঙ্গীতে মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

পঞ্চগড়ে এমপিওভূক্ত শিক্ষকদের আনন্দ মিছিল

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে সারজিস আলমের পক্ষ থেকে শীতার্তদের মাঝে দুই হাজার শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে দুই সন্তানের জননী বাড়ি থেকে উধাও, থানায় অভিযোগ

বীরগঞ্জে দুই সন্তানের জননী বাড়ি থেকে উধাও, থানায় অভিযোগ

রাণীশংকৈলে ৬দিন ব্যাপি গণিত অলিম্পিয়াড কোর্সের সমাপনী