Thursday , 14 December 2023 | [bangla_date]

বুদ্ধিজীবীদের হত্যাকারী ঘাতকরা সার্বভৌমত্ব স্বাধীনতাকে হত্যার অপচেষ্টায় লিপ্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একাত্তরে যে ঘাতকরা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, আজ সেই ঘাতকরাই আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতাকে হত্যার অপচেষ্টায় লিপ্ত। যারা বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে সত্যিকার অর্থে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চেয়েছিল, আজকে বেঁচে থাকলে তারা নিজেরাও লজ্জা পেতো। বাংলাদেশের এই অগ্রগতিতে মুক্তিকামি মানুষের কাছে একাত্তরে যেভাবে তারা পরাস্ত হয়েছিল, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাদের পরাস্ত করে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত থাকবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০২৩) সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কালীপদ রায়, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান মোনায়েম মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সফলতা পেয়েছে মৌ-খামারী মোসাদ্দেক এবার সম্ভাবনাময় মেহগনি বাগানে মধু আহরন

জেলা বিএনপি’র সহ সভাপতি আখতারুজ্জামান জুয়েল চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত

বীরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট অভিযোগে থানায় মামলা, স্বামী আটক

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মাসুদের বিরুদ্ধে আদালতে মামলা

ফাইনালে ম্যাচসেরা ডি মারিয়া

ঠাকুরগাঁওয়ে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদ বিএনপির জনসমাবেশ

হিলিতে ডিএসবি পরিচয়ে চাঁ-দাবা-জি, যুবক আ-টক

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খানসামায় পৃথক ঘটনায় দুই নারীসহ ও ট্রাক্টর চালকের লাশ উদ্ধার