Monday , 25 December 2023 | [bangla_date]

বোদায় নৌকা প্রতীকে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় করছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি। তিনি গতকাল সোমবার সকাল হতে বিকেল বোদা উপজেলার বোদা সদর ইউনিয়ন ও চন্দনবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট বাজারে গণসংযোগ উঠান বৈঠক ও বিভিন্ন জায়গায় নিবার্চনী পথসভা করেন এবং সেই সাথে এলাকার সর্বস্তরের জনগণ ও দোকানিদের মাঝে নৌকা প্রতীকের পোষ্টার বিতরণ ও কুশল বিনিময় করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় নৌকার মাঝি রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেন, আগামী ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকা প্রতিকে ভোট দিয়ে সরকার গঠনের আহবান জানান। তিনি আগামী ৭ জানুয়ারী নির্ভয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত নারী পুরুষ ও সমর্থকদের আহবান জানিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দলমত নির্বিশেষে পূণরাায় নৌকা প্রতিককের বিজয় নিশ্চিত করার আহবান জানান। এ সময় নৌকা মার্কার ¯েøাগানে ¯েøাগানে মুখর হয়ে উঠে নির্বাচনি গণসংযোগ ও পথসভা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার-১

সাম্প্রতিক ঘটনা নিয়ে পঞ্চগড়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং দল বা সংগঠন দেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না

সাম্প্রতিক ঘটনা নিয়ে পঞ্চগড়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং দল বা সংগঠন দেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না

ডিজিটাল আইন বাতিলসহ সাংবাদিক হয়রানী বন্ধের দাবীতে দিনাজপুরে মানববন্ধন

রাণীশংকৈলে ইএসডিও’র অবহিতকরণ কর্মশালা

পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঢাকা আইনজীবি সমিতির নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁওয়ের এডভোকেট ফয়সাল

এশিয়ার সর্ববৃহৎ গাছে থোকায় থোকায় সুর্যপরী আম, ২ লাখ টাকা বিক্রির আশা !

খানসামায় ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলায় ভিড়

নবাবগঞ্জে ল্যাম্বের বাৎসরিক অগ্রগতি বিষয়ক অবহিতকরণ সভা