Friday , 1 December 2023 | [bangla_date]

বোদায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বোদায় মোটরসাইকেলের  ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাজেদা বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার বোদা উপজেলার বোদা-দেবীগঞ্জ সড়কের চন্দনবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মাজেদার বাড়ি বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের বেংহারি বালাভীড় গ্রামে। সে ওই গ্রামের মৃত নবির উদ্দিনের স্ত্রী। মাজেদা বেওয়া ভিক্ষুক ছিলেন। সে কানে কম শুনতেন। বোদা থানা পুলিশ জানান,নিহত মাজেদা বেগম রাস্তা দিয়ে হাট ছিলেন এসময় বোদা থেকে সাকোয়া গামী একটি দ্রæতগামী মোটরসাইকেল চালক ওই স্থানে তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিহা মুনতাসিম চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
নভারা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে এন.এন.এফ এর হেপাটাইটিস-বি টিকা প্রদান কার্যক্রম

নভারা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে এন.এন.এফ এর হেপাটাইটিস-বি টিকা প্রদান কার্যক্রম

ঠাকুরগাঁওয়ে সুগার মিলের ৬৫ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বোচাগঞ্জের মুশিদহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চায় সুশেন চন্দ্র রায়

বীরগঞ্জে কনকনে ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

পঞ্চগড়ে কবি নজরুল ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করলো ছাত্রলীগ

পঞ্চগড়ে কবি নজরুল ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করলো ছাত্রলীগ

বোচাগঞ্জে রৌফ চৌধুরী ফান্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

নিজ হাতে গড়া স্কুল থেকে অবসরে গেলেন শিক্ষক

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

হরিপুরে গণহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মুল লক্ষ্য —–দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি