Wednesday , 27 December 2023 | [bangla_date]

ভাতাভোগীদের তালিকা থেকে নাম কর্তনের বক্তব্য দেয়ায় পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী রেলমন্ত্রীকে শোকজ

পঞ্চগড় প্রতিনিধি\ ভোট দিতে না গেলে ভাতাভোগিদের নাম তালিকা থেকে বাদ দেয়া হবে এমন বক্তব্য দেয়ায় পঞ্চগড়-২ আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে শোকজ জারী করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পঞ্চগড়ের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন এই আদেশ দেন। সেই সাথে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।
কারণ দর্শানো নোটিশে বলা হয়, গত ২৩ ডিসেম্বর রাতে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে ও ২৫শে ডিসেম্বর বোদা উপজেলার চন্দনবাড়িতে নির্বাচনী সভায় বক্তব্য প্রদানকালে ভোট দিতে না গেলে তাদের তালিকা করে নাম কর্তনের হুমকী দিয়ে রেলমন্ত্রী বলেন, একটি দল বের হয়েছে। তারা বলছে ভোট দেবেন না। তাদের কথায় কেউ যদি ভোট দিতে কেন্দ্রে না যায় তাহলে ভোট দেওয়া নিয়ে আমরা দুটি লিষ্ট করছি। একটিতে কারা ভোট দিতে যাচ্ছে। আর একটিতে থাকবে কারা ভোট দিতে যাচ্ছে না। আপনি সরকারী সুযোগ সুবিধা নিবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না তা হবে না। যার ভিডিও বিভিন্ন লোকজন ধারণা করে সামাজিক যোগাযোগ মাধ্যেেেম প্রকাশ ও বেশ কয়েকটি গণমাধ্যেমে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ক) ও ১১(ক) ধারার বিধান লঙ্ঘন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারাল ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে -হুইপ ইকবালুর রহিম

মানবিক আবেদন ঠাকুরগাঁওয়ের শিশু মাফির জন্য সাহায্যের আবেদন

ঠাকুরগাঁও ২টি আসনের ২ জনের মনোনয়নপত্র বাতিল, একজনের স্থগিত

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

বোচাগঞ্জের জহুরা ইনডাস্ট্রিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুত রয়েছে দুম্বা

বিরলে এমকেপি সংস্থার মাসিক সভা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

নবাবগঞ্জে আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন

ছাত্রশিবিরের উদ্যোগে হাবিপ্রবি’র শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান