Thursday , 21 December 2023 | [bangla_date]

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পঞ্চগড়ে জেলা বিএনপির প্রচারপত্র বিলি

পঞ্চগড় প্রতিনিধি\ দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট বর্জন করতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার থেকে জনসাধারণের মাঝে প্রচারণা ও প্রচারপত্র বিলি শুরু করেছে দলটির নেতাকর্মীরা। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে পঞ্চগড় বাজারে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে শুরু এই প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহŸায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি নেতা ইউনুস আলী শেখ, আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতারা ৭ জানুয়ারির ভোট বর্জন, ভোট গ্রহণের কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারের সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিলসহ প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন বর্জন করা, মিথ্যা ও রাজনৈতিক মামলার অভিযুক্তদের আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহŸান জানান।
বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ বলেন, এই নির্বাচন তামাশার নির্বাচন। তাই এই নির্বাচন বর্জন করার জন্যই আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি এই সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। মানুষ যেন তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্যই আমাদের এই আন্দোলন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

একজন শিক্ষক একটি গ্রামকে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে পারেন- জেলা প্রশাসক

স্বামীর অবর্তমানে বাসার সবকিছু লুট করে চলে গেছে স্কুল শিক্ষিকা স্ত্রী!

আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বৈঠক

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ   সমাবেশ

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ সমাবেশ

বোদায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

একটু উষ্ণতা ও স্বস্থি দিতে অসহায় শীতার্তদের কাছে শীতবস্ত্র পৌছে দিল র‌্যাব

দশমাইল এলাকাকে বানিজ্যিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে – জামায়াতের প্রার্থী মোঃ মতিউর রহমান

একদিনেই এলো ১০৭৭ টন পেঁয়াজ, দাম কমলো কেজিতে

দিনাজপুরে ঘুমের সমস্যা ও সমাধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত