Tuesday , 5 December 2023 | [bangla_date]

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের উপবৃত্তি প্রদান

ফুলবাড়ী প্রতিনিধি \দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনির পাথর উত্তোলনে জিটিসির অধীনে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে এ মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সামনে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে এই উপবৃত্তির অর্থ প্রদান করেন জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী।
জানা যায়, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকসহ সংশ্লিষ্ট খনি এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং মধ্যপাড়া পাথর খনির এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনায় “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করা হয়েছে। জিটিসি চ্যারিটি হোমে ১জন পুরুষ ও ১ জন মহিলা অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় ৩০/৪০ জন রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা

রাণীশংকৈল আজাদ মেডিক্যাকেল স্বত্বাধিকারী দুলাল বসাকের পরোলোক গমন

আটোয়ারীতে এবার শীতার্ত মানুষের পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে গোরক্ষনাথের শিব মন্দির রক্ষনাবেক্ষনের কারণে অযত্ন-অবহেলায় রয়েছে

শোক দিবস উপলক্ষ্যে রাণীশংকৈল প্রতিবন্ধী স্কুলে আলোচনা

পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পঞ্চগড় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

বোচাগঞ্জে ৫ম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগ ও ২য় সানু-মামুন স্মৃতি ভলিবল খেলা

কাহারোলে ঘরের দেয়াল চাপায়া নির্মাণ শ্রমিকের মৃত্যু

হরিপুরে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার ।চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বীরগঞ্জ পৌরসভায় কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।