Friday , 1 December 2023 | [bangla_date]

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম।
২৯ নভেম্বর (বুধবার) দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম বলেন, ছাত্র/ছাত্রীদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ মেধা বিকাশ ও সুনাগরিক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ঘটায় শিক্ষার্থীদের কেবল লেখাপড়া করলেই হবে না, তাদের হয়ে উঠতে হবে আদর্শ মানুষ। এ জন্য প্রয়োজন সাংস্কৃতিক চর্চা। কারণ সাংস্কৃতিক চর্চা উন্নত মনন গঠন করে, গড়ে তোলে আদর্শ মানুষ। আমাদের প্রত্যাশা বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা নতুন প্রজন্মরাই আরও বেগবান করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসউদ আলম। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১৮-এর নিচে শিশু, ভাবনার সময় এসেছে

হোয়াইট হাউসের উচ্চপদে দায়িত্ব পেলেন ময়মনসিংহের জাইন সিদ্দিকী

দাঁড়িয়ে থেকে তিন দশক পর প্রথম প্রেমিকের সঙ্গে মায়ের বিয়ে দিলেন দুই মেয়ে!

রাণীশংকৈলে দীর্ঘ দেড়যুগ পর শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে চার্জ অব দ্যা ন্যাজারিন মিশন কতৃক দুঃস্থ শিশুদের আবাসিক কায্যক্রম শুরু

দিনাজপুর শহরে ট্রাফিক নিয়ন্ত্রনের কাজে শিক্ষার্থীদের পাশে এবার কবি সাহিত্যিকরা

আমাদের সময় এর ১৯তম বৎসর পদার্পনের প্রতিষ্ঠাবার্ষীকি পালন

​সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে ধৈর্য্য ধরুন: ওবায়দুল কাদের

রাণীশংকৈল জঙ্গলবিলাস পীর গোরস্থানের কমিটি গঠন সভাপতি শাকির উদ্দীন সম্পাদক দবিরুল ইসলাম

বোচাগঞ্জে আদীবাসি,নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ ও বাই-সাইকেল প্রদান