Sunday , 10 December 2023 | [bangla_date]

“মাদকের বিরুদ্ধে এসো দোড়াই আলোর পথে” শ্লোগানে দিনাজপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

দিনাজপুরে কুয়াশা আছন্ন ভোরের আলো ফুটছে। গায়ে টি-শার্ট, হাফপ্যান্ট আর পায়ে কেডস। মহাসড়ক ধরে কখনো লম্বা পায়ে, কখনো ধীরগতিতে দৌড়াচ্ছেন বিভিন্ন বয়সের দৌড়বিদরা। ২১কিলোমিটার দৌড়ে তাঁকে পৌঁছাতে হবে দিনাজপুরের কাহারোলের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে। এ প্রত্যয়ে ১ ঘন্টা ১৪ মিনিটে কান্তজিউ মন্দির প্রাঙ্গণ ফিনিসিং পয়েন্ট টাচ করে প্রথম হলেন সিলেটের আশরাফুল।
“মাদকের বিরুদ্ধে এসো দোড়াই আলোর পথে” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ঢাকা, পাবনা, নরসিংদী, রাজশাহীসহ ৭টি জেলা থেকে প্রায় ৩শতাধিক দৌড়বিদ অংশগ্রহন করেন।
শনিবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন সিলেট জেলার আশরাফুল আলম ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন পাবনার সাদিয়া। ম্যারাথন শেষে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে প্রাইজ মানি ও ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট রাজনীতিবিদ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল। এসময় উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলিতে ২ হাজার মোটরসাইকেল নিয়ে বিএনপির শোডাউন

পীরগঞ্জে শ্রমিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর:ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের মানববন্ধন

হাবিপ্রবিতে “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা

পঞ্চগড়ে চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল ও মেডিকেল কলেজ করার দা-বিতে মুসল্লিদের অবস্থান মান-বব-ন্ধন

রাণীশংকৈলে মতবিনিময় সভা

বীরগঞ্জে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষ নিহত ১ আহত ২

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন পাওনা বকেয়া আদায়ের জন্য মানববন্ধন

আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা