Wednesday , 6 December 2023 | [bangla_date]

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মরিচা ইউনিয়নের ডাবোরা জিনেশ্বরী গ্রামের মৃত মিয়া চাঁন আলীর ছেলে মোঃ মমতাজ উদ্দিন পদোন্নতি পেয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

গত রোববার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মমতাজ উদ্দিনকে পদোন্নতি দিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি ১৯৯৪ সালে ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রনালয়, গণপূর্ত মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন৷ সর্বশেষ খাদ্য মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। মহাপরিচালক পদে মমতাজ উদ্দিনের পদোন্নতি হওয়ায় বীরগঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি নির্বাচনের তফসিল ঘোষনা আগামী ১৮ মার্চ দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি নির্বাচনের তফসিল ঘোষনা আগামী ১৮ মার্চ দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে

ঘোড়াঘাটে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রমের উদ্বোধন

কাহারোলে সুবিধাবঞ্চিত মানুষের মাঠে সোশ্যাল এইড এর শীতবস্ত্র বিতরণ

আইনজীবী হত্যার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে -পঞ্চগড়ে সারজিস আলম

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

তেঁতুলিয়ায় বর্ণিল আয়োজনে প্রথম সংবিধান ও সমবায় দিবস উদযাপন

আটোয়ারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন