Sunday , 3 December 2023 | [bangla_date]

রাণীশংকৈলে পাক হানাদার মুক্ত দিবস পালিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ৩ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঠাকুরগাঁওসহ রাণীশংকৈল হরিপুর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী উপজেলা।
আনন্দ-উল্লাসে মেতে ওঠে মুক্তিকামী মানুষ। এদিনে যুদ্ধ কালীন কমান্ডার সিরাজুল ইসলাম সকাল ১০ টায় রাণীশংকৈল থানায় পতাকা উত্তোলন করে রাণীশংকৈলকে মুক্ত ঘোষণা করেন। রাণীশংকৈলের বাঙালী বীর সন্তানদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৩ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় দিনটি রাণীশংকৈল পাক হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এদিনটি স্মরণে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের নেতৃত্বে রবিবার (০৩ ডিসেম্বর) রাণীশংকৈলে সকল বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড,আ’লীগ সহ সকল অঙ্গ সংগঠন ষড়জ শিল্পী গোষ্ঠী নিজ নিজ ব্যানারে র‍্যালী বের করেন। পরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আ’লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রশান্ত বসাক, যুব লীগ সম্পাদক রমজান আলী বক্তব্য রাখেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট ফোন কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী

রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ইলেক্ট এসবিএসি ব্যাংকের ম্যানেজার এটিএম নুর নবী সরকার

৩৩ বছরের দূর্ভোগ রাউতনগর-রসুনপুর ভাঙা সেতু অবশেষে অবসানের পথে

যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বির“দ্ধে স্বো”চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

হরিপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

অপহরণের তিনদিন পর এক ব্যক্তি ঠাকুরগাঁওয়ে উদ্ধার

চা বিক্রি করে সংসার চালান বীরগঞ্জের বাক্য প্রতিবন্ধী সাজ্জাদ হোসেন